স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হাসান (৩০) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের দুলালের ছেলে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টা থেকে সাড়ে ৪টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আকবর হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল উপ-পরিদর্শক মোঃ আকবর হোসেনের নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাসান (৩০) এর নিজ দখলীয় বসতঘর ঘেরাও পূর্বক বসতঘর তল্লাশি করে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আকবর হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। আসামী কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন