এস, কে পাল সমীর : পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম খোকনের মা মরহুমা সুরুজ্জাহানের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় তার গ্রামের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামে এ কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মাহফিল পরিচালনা করেন গৌরাঙ্গপুর জামে মসজিদের ইমাম মাওলানা আবু ঈসা।
উল্লেখ, গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে সুরুজ্জাহান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন