মা ইলিশ রক্ষায় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যৌথ অভিযান

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে দৌলতদিয়া নৌপুলিশ ও উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযান চলাকালে ১লক্ষ ৫০ হাজার মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ০৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম। এ-সময় আরও ছিলেন দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১৫০০০০ মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ০৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে অগ্নি সংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয়, দুস্থ, অসহায় ও দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করা হয়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশ রক্ষায় দৌলতদিয়া নৌপুলিশ সর্বদা নদীতে সক্রিয় অভিযান পরিচালনা করে আসছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, অভিযান চলাকালে ১লক্ষ ৫০ হাজার মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ০৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।