রুবেলুর রহমান : লালন সাঁই-এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে রাজবাড়ীতে লালন স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে দিবসটি উপলক্ষে জেলা শহরের আজাদী ময়দান একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আজাদী ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসাপনর সভাপতিত্বে লালনের জীবনকর্ম তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান। সভা সঞ্চালনা করেন, জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ। সভা শেষে জেলার বিভিন্নস্থান থেকে আগত শিল্পীরা মনোজ্ঞ লালন সঙ্গীত পরিবেশন করেন।
এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার এবং শুধিজনসহ লালন ভক্তরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন