
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শনিবার (১৭ অক্টোবর) ৪ টি অভিযান পরিচালনা করেছে। এসময় মোবাইল কোর্টে ২ লক্ষ ৭ হাজার মিটার জাল জব্দ, ২৪ কেজি (বিভিন্ন এতিমখানায় বিতরণ) ইলিশ আটক, একজন জেলেকে কারাদণ্ড প্রদান করেছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত ০৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৩৫টি অভিযান, ৬টি মোবাইল কোর্ট, ৪ লক্ষ ৯৫ হাজার মিটার জাল জব্দ, ১২৪ কেজি (বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ) ইলিশ আটক, ১২ জনের (বিভিন্ন মেয়াদে) জেল, ১২ হাজার টাকা জরিমানা, নিলামকৃত আয় ২১ হাজার টাকা, নিয়মিত মামলা ১০ জনের বিরুদ্ধে (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণের মাধ্যমে)। এ অভিযান অব্যাহত থাকবে।
