রাজবাড়ীতে বিনা টিকিটে রেল ভ্রমন করায় ৫ জন গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

সোহেল রানা : ঢাকা থেকে ছেড়ে আসা ও ঢাকাগামী মধুমতি ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ট্রেন ভ্রমনের দায়ে ৫জনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রামের কামাল মোল্লার ছেলে বাদশা মোল্লা (১৯), মধ্যপাড়া হাসেমদিয়া গ্রামের মোঃ কালু মাতুব্বরের ছেলে নাঈম মাতুব্বর (২৩), গাজিপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড রথখোলা এলাকার মোমরাজ উদ্দিন আহমেদের ছেলে নাদিম আহম্মেদ (৩৪), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার চর সোনাকান্দা এলাকার মোঃ রব মিয়ার ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪০), ফরিদপুর কোতয়ালী থানার মহারাজপুর দরানীপাড়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে সুমন খান (২৫)।
রবিবার সকালে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ রেল স্টেশনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমন করার অভিযোগে গ্রেপ্তার করে। দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, বিনা টিকিটে রেল ভ্রমন করায় ৫জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে রাজবাড়ী রেলওয়ে থানার নন প্রসিকিউশন মামলা নং ৩৫, ধারা ১৮৯০ সনের রেলওয়ে আইনের ১১৩ ধারা অনুযায়ী রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।