১২ জেলের মোবাইল কোর্টে জরিমানা : রাজবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানে জাল ও মাছ জব্দ

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ও মাছ জব্দ এবং মোবাইল কোর্টে ১২জন জেলেকে জরিমানা করেছে।
রবিবার (১৮ অক্টোবর) মা ইলিশ রক্ষায় ৪টি অভিযানে ১টি মোবাইল কোর্টে ৬০ হাজার মিটার জাল জব্দ, ১৭ কেজি (বিভিন্ন এতিমখানায় বিতরণ) ইলিশ আটক করা হয়। সদর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন জেলেকে ৬ হাজার টাকা করে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক বলেন, নদীতে সার্বক্ষনিক পাহাড়া দেবার মত আমাদের সামর্থ্য নাই। প্রতিদিন সকাল, দুপুর, বিকাল বা সন্ধ্যায় অভিযান চলভে। তবে যখন আমাদের টিম নদীতে থাকছে না তখন হয়তো জেলেরা নামছে। তারপরও অভিযান সফল করতে সাধ্যমত চেষ্টা করছি। আর প্রকাশ্যে মাছ ধরা বা বিক্রির বিষয়টি শুনেছি, তবে সে গুলো ওই পাড়ের চর এলাকায়। ওখানে নৌ পুলিশ সহ প্রশাসন অভিযান চালিয়েছে এবং অভিযান চলবে।
তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত ৮ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ৩৯টি অভিযান, ৭ টি মোবাইল কোর্ট, ৫ লক্ষ ৫৫ হাজার মিটার জাল জব্দ, ১৪১কেজি (বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ) ইলিশ আটক, ১২ জনের (বিভিন্ন মেয়াদে) জেল, ৮৪ হাজার টাকা জরিমানা, নিলামকৃত আয় ২১ হাজার টাকা। নিয়মিত মামলা ১০ জনের বিরুদ্ধে (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণের মাধ্যমে)।