প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৪:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৪:৩৬ পি.এম
দৌলতদিয়া পদ্মায় যৌথ অভিযানে ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

সিরাজুল ইসলাম :
মা ইলিশ সংরক্ষণে সরকারের চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, একটি ইঞ্জিনচালিত নৌকা ও ০৭ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ ও দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে ০৫ জন জেলেকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
উপজেলার গোয়ালন্দঘাট থানাধীন পদ্মা নদীর বিভিন্ন অভয়াশ্রম ও নদীবন্দরে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তরের ঢাকার সিনিয়র সহকারী পরিচালক এবং রাজবাড়ীর জেলা মৎস্য কর্মকর্তা। এ সময় জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মায় অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ৬২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, একটি ইঞ্জিনচালিত নৌকা ও ০৭ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ ও দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে ০৫ জন জেলেকে আটক করা হয়েছে।
০৩ জন জেলেকে ভ্রাম্যমান আদালতে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান সহ নৌকাটি জিম্মায় প্রদান করেন।
নৌ পুলিশ রাজবাড়ী সদর থানাধীন কালীতলা এলাকা থেকে ০২ জন জেলেকে ২,০০০ মিটার কারেন্ট জাল সহ আটক করে। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষন ও সুরক্ষা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
রাজবাড়ী সদর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ১০০০০ মিটার এবং গোয়ালন্দ থেকে উদ্ধার হওয়া ৬০,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল প্রশাসন ও মৎস্য বিভাগের লোকজনের সম্মুখে আগুনে পুড়িয়ে ধংস্ব করা হয়।
০৭ কেজি ইলিশ মাছ দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।
অভিযানে আটক দুই জেলেকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয় তারা পাবনা মৃত জালালের ছেলে ইয়াসিন শেখ (২৫) এবং আহেদ শেখ এর ছেলে মোখলেছ শেখ (২৫)।
মৎস্য বিভাগ জানায়, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন পদ্মা ও মেঘনাসহ দেশের নির্ধারিত নদ-নদী এবং উপকূলীয় অঞ্চলে সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর সরকারি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগ।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন