সিরাজুল ইসলাম : ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারী বিন্দু। এসময় তারা ১ লক্ষ ২৪ হাজার মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ জন জেলেকে কারাদণ্ড ও ৩জনকে আটক করে মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট এবং দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তারা ১ লক্ষ ২৪ হাজার মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, ৯ কেজি ইলিশ জব্দ ও ২ জন জেলেকে কারাদণ্ড, ৩ জেলেকে আটক করা হয়। অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে অগ্নি সংযোগের মাধ্যমে ধ্বংস এবং ২জন জেলেকে ১০ দিন করে করাদন্ড প্রদান করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট জানান, পদ্মা নদীতে অসাধু উপায়ে মা ইলিশ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মুনতাসীর হাসান খান বলেন, অভিযানে ১ লক্ষ ২৪ হাজার মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও দুজনকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন