রুবেলুর রহমান : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বাংলাদেশ সর্বজনের তার প্রমান আজকের দূর্গা উৎসব। ফলে সর্বজনের বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিতা ও জনগণের ভোটে নির্বাচিত হওয়া দরকার। যেটা গত ১৭ বছরে হয় নাই। দেশে নির্বাচনের নামে হয়েছে প্রহসন, হয় নাই নাগরিক অধিকার প্রতিষ্ঠা। আমরা চাই শিক্ষা, সংস্কৃত,ি ক্রীড়া সহ সর্বক্ষেত্রে সবার অংশ গ্রহনে দেশ এগিয়ে যাক।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে রাজবাড়ী জেলা শহরের হরিতলা সার্বজনিন পূজা মন্ডপ পরিদর্শনের সময় এসব কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গত ১৭ বছরের উন্নয়নের চিত্র সবাই জেনে গেছে। সেখান থেকে বেড়িয়ে এসে ভবিষৎ প্রজন্মকে সর্ব দিকে সমৃদ্ধ করতে হবে। সেই সাথে আমরা ভেঙ্গে পড়া বাংলাদেশকে এগিয়ে নেবার চেষ্টা করছি।
পরিদর্শনের সময় তিনি পূজা মন্ডপ কমিটি, ভক্ত, দর্শনার্থী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কথা বলে সার্বিক খোজ-খবর নেন।
এ সময় জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, উপজেলা নির্বাহী অফিসার ফয়জুর রহমান, সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, হরিতলা মন্দিরের সভাপতি স্বপন কুমার সোম সহ অনেকে উপস্থিত ছিলেন।
এরআগে তিনি জেলা শহরের বিবেকানন্দ পল্লীর দুর্গাপূজার মন্দিরসহ গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন