স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রেঞ্জ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাঃ কাজেম উদ্দীন এবং রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলা সদর ও গোয়ালন্দঘাট থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষন করেন ঢাকা রেঞ্জ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাঃ কাজেম উদ্দীন এবং রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন।
শারদীয় দুর্গাপূজা রাজবাড়ী জেলাজুড়ে অত্যন্ত আনন্দঘন ও নিরাপদে উদ্যাপন নিশ্চিত করতে সকল পূজামণ্ডপের দায়িত্বরত কর্মকর্তাদের জরুরি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, পূজা মণ্ডপগুলোতে আনসার ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি নিয়মিত পুলিশি টহল, মোবাইল টিমের সার্বক্ষণিক উপস্থিতি, ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও বিশেষ গোয়েন্দা নজরদারির সুব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম পরিচালনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ নজরদারি নিশ্চিতের মাধ্যমে প্রতিমা বিসর্জন পর্যন্ত এক অভেদ্য নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন