স্টাফ রিপোর্টার : মা ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযানে ১২ জেলেকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় ১লক্ষ ২হাজার ৫শত মিটার জাল, ৭ কেজি ইলিশ জব্দ, ৩২ হাজার টাকা জরিমানা ও ৪৪ হাজার ১শত টাকা নৌকা নিলামে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে বুধবার (২১ অক্টোবর) দুপুর পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে বিকেল ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া অবৈধভাবে ব্যবহৃত ১লক্ষ ২হাজার ৫শত মিটার জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৩টি নৌকা নিলামে ৪৪ হাজার ১শত টাকা বিক্রি করা হয়। অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মোঃ আশিকুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম, রায়হানুল ইসলাম। মা ইলিশের প্রজনন সুরক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে রাজবাড়ী জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব উল হক বলেন, মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে বুধবার (২১ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ১২ জেলেকে কারাদণ্ড ও অর্থদন্ড, ১লক্ষ ২হাজার ৫শত মিটার জাল, ৭ কেজি ইলিশ জব্দ, ৩২ হাজার টাকা জরিমানা ও ৪৪ হাজার ১শত টাকা নৌকা নিলামে বিক্রি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন