শেখ মামুন : চীনের শীর্ষস্থানীয় সোলার প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্লুসান সোলারের তিন সদস্যের প্রতিনিধিদল রাজবাড়ীর বালিয়াকান্দিতে চৌধুরী অ্যাগ্রো টেকের প্রস্তাবিত ১.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থানও পরিদর্শন করেছেন।
শুক্রবার দুপুরে চীনের শীর্ষস্থানীয় সোলার প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্লুসান সোলারের তিন সদস্যের প্রতিনিধিদলকে স্বাগত জানান চৌধুরী অ্যাগ্রো টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ফারহাদ চৌধুরী। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্লুসান সোলারের জেনারেল ম্যানেজার মিসেস পুফ। তাঁদের এ সফর অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের রজবাড়ীর বালিয়াকান্দি কার্যালয়ে। প্রতিনিধিদলটি জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ীতে অবস্থিত ৩.৫ একর জমিতে চৌধুরী অ্যাগ্রো টেকের প্রস্তাবিত ১.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শন করেন। উভয়পক্ষের মধ্যে চীনে উৎপাদিত সোলার পিভি প্যানেল স্থানীয় বাজারে সরবরাহ এবং সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কাছে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের লক্ষ্যে একটি বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন