স্টাফ রিপোর্টার : রাজবাড়ী পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ও ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার করায় জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় পৃথক দু,টি নিয়মিত মামলা দায়ের করেছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।
রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মাহবুব উল হক বলেন, শুক্রবার (২৩ অক্টোবর) ইলিশ সংরক্ষণ অভিযানের ১৬ তম দিনে ৪টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭০ হাজার মিটার জাল জব্দ ও ২৪ কেজি ইলিশ আটক করা হয়। ৫ জন ব্যক্তির নামে রাজবাড়ী সদর থানায় ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন