সিরাজুল ইসলাম : প্রায় চব্বিশ বছর আগে রাজবাড়ী সদর উপজেলার কোলার হাট থেকে এসে বিয়ে করেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বার পাড়া এলাকার রুস্তম শেখের মেয়ে তাসলি আক্তারকে। দীর্ঘদিনের সংসার, সন্তান সবাই তাকে ছেড়ে চলে গেছে আজ রফিকের দিন কাটে হতাশা, নিঃসংগতা আর অসহায়ত্বে। স্ত্রীর পরকীয়ার কারণে ২৪ বছরের সংসার ভেঙে তছনছ।
জানাযায়, রফিকের বাড়ি কোলার হাট এলাকায়। এখানে এসে প্রায় চব্বিশ বছর আগে বিয়ে করে সংসার গড়ে তোলেন সেই সংসারে দুটি ছেলে রয়েছে ১৯ ও ১৫ বছরের। চোখে কম দেখেন বলে রিকশা নিয়ে বেশি দুরে যান না। সেই টাকা থেকে কিছু কিছু করে খান আর জমান। তাই দিয়ে প্রথমে ৫ কাঠা জমি কেনেন। শ্বশুর বাড়ির লোকজন সেই জমি বৌয়ের নামে রাখেন। রফিকের কোন অভিযোগ বউয়ের নামে বা তার নামে রাখা একই কথা। সে লেখা পড়া জানে না তাই বউয়ের নামেই রাখা। ভালো পরবর্তীতে গরু ছাগল বিক্রি করে ব্রাক ব্যাংকে ডাবল স্কিমে দুই লক্ষ টাকা রাখে সাত বছর পর সেখান থেকে পাওয়া যায় চার লক্ষ টাকা। মাঝে আরও পাচ শতাংশ জমি বায়না দিয়ে সেখানেই বসবাস শুরু করেন এসব কিছুই বউয়ের নামে রেখে দেয় শ্বশুর বাড়ির লোকজন। রফিকের এই নিয়ে কোন অভিযোগ ছিল না। কিন্তু বাঁধ সাধে রফিকের বউয়ের অনৈতিক সম্পর্ক। সবাই বাজে কোথায় শোনায় সেটা জিজ্ঞেস করতেই বউ বাড়ি ছেড়ে বাপের বাড়ি উঠে দুই ছেলে নিয়ে এক সময় বউ তালাক পাঠায় কিন্তু সব কিছু মেনে নিয়ে রফিক সংসার করতে চাইলেও বউ রাজি হয় না। এখন রফিকের বাড়ি মাঝে মাঝে চুলোয় হাড়ি জ্বলে। সারাদিন রিকশা চালিয়ে কখনো বাইরে খেয়ে আবার কখনো অনাহারে থেকে জীবন চলে যাচ্ছে। পদ্মা পাড়ে বসে কখনো অতীত চিন্তা করে বুক ভাসিয়ে দেন। ছেলেরা না কি এখন তার ফোন ধরেন না। তিনি সারা জীবনের হিসাব মিলাতে পারছেন না। যাদের জন্য সব কিছু করছেন আজ তারাই এই বয়সে তাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে। শেষ জীবনের এই সময়টুকু যখন একটা হাতের খুব দরকার ছিল ঠিক তখনই সেই হাতটা তাকে ছেড়ে চলে গেছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন