মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে আমির হামজা (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে পাংশার পারনারায়ণপুর এলাকা থেকে সে নিখোঁজ হয়। তার বাড়ি বরিশাল জেলায়।
নিখোঁজ আমির হামজার পিতার নাম ফরহাদ আকন এবং মাতার নাম হোসনে আরা। তার নানা ডাক্তার ইউসুফ মুন্সি। নানার বাড়িতে বেড়াতে এসে সে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
কেউ আমির হামজার সন্ধান পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। মোবাইল : +৮৮০ ১৫১৮-৬০০১২৮, মোবাইল : ০১৭০৬৯১৩১৫৮।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন