সিরাজুল ইসলাম : মা ইলিশ সংরক্ষণে সরকারের চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজাট মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ০৫ টি চায়না দুয়ারি জব্দ করেছে মৎস্য বিভাগ ও দৌলতদিয়া নৌপুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
উপজেলার গোয়ালন্দঘাট থানার পদ্মা নদীর তীরবর্তী অন্তরমোড় ও পিয়ারআলী মোড়ে দৌলতদিয়া নৌ পুলিশ এবং মৎস্য কর্মকর্তার যৌথ অভিযানে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ টা চায়না দূয়ারী উদ্ধার করা হয় এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা অংশ নেন। কারেন্ট জাল, চায়না দূয়ারী প্রশাসন ও মৎস্য বিভাগের লোকজনের সম্মুখে আগুনে পুড়িয়ে ধংস্ব করা হয়।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন পদ্মা ও মেঘনাসহ দেশের নির্ধারিত নদ-নদী এবং উপকূলীয় অঞ্চলে সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর সরকারি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগ।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন