স্টাফ রিপোর্টার : রাজবাড়ী পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। শনিবার (২৫ অক্টোবর) ১৮ তম দিনে রাজবাড়ী সদর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬ জন জেলেকে ৩০ দিন করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী।
পদ্মা নদীতে ৫টি অভিযান, একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ৮০ হাজার মিটার জাল জব্দ, ২ কেজি ইলিশ আটক, ৬টি মামলায় ৬জনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৭৩টি অভিযান, ১৬টি মোবাইল কোর্ট, ১৪ লক্ষ ৭৬ হাজার মিটার জাল জব্দ, ৭০টি মামলা, ৩৮ জনের (বিভিন্ন মেয়াদে) জেল, ১ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা, ২৫৬ কেজি (বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ) ইলিশ আটক, ১ লক্ষ ১ শত টাকা নিলাম থেকে আয়, ২৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ-পুলিশ, ব্যাটেলিয়ন আনসার এবং মৎস্য অধিদপ্তর সম্মিলিতভাবে অভিযান ও মোবাইল কোর্ট বাস্তবায়ন করছে। আগামী ২৯ অক্টোবর পযন্ত অভিযান পরিচালিত হবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন