সিরাজুল ইসলাম : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় ভোগ্যপণ্যের মান নিশ্চিতকরণের লক্ষ্যে বিএসটিআই কর্তৃপক্ষের সাথে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় একটি বেকারী দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মুনতাসির হাসান খান। এ সময় বিএসটিআই এর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার সুত্রে জানাযায়, অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর লাইসেন্স ব্যাতিত কার্যক্রম পরিচালনার দায়ে 'রাজধানী বেকারি' নামক একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮এর ৩১ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এসময় খাদ্যদ্রব্য প্রস্তুত কার্যে ব্যবহৃত অবৈধ বিভিন্ন উপাদান বিধি মোতাবেক বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান জানান, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্য সম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রীর আহব্বান জানান।”
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন