এস, কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩৯০ টাকাসহ মোঃ জহিরুল শেখ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মোঃ জহিরুল শেখ পাংশা উপজেলার হাটবনগ্রাম এলাকার মৃত দিলবার শেখের ছেলে।
গত রবিবার (২৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রাম এলাকায় বিলায়েত হোসেন মুন্সীর বসতবাড়ির উঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে তাঁর কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৫ দশমিক ৫ গ্রাম এবং অবৈধ বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মাদক বিক্রির বিভিন্ন নোটের ৫ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়। ওই বাড়ির মালিক বিলায়েত হোসেন মুন্সী গ্রেপ্তার জহিরুল শেখের বোনের স্বামী।
এ ঘটনায় পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ তৌহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন