স্টাফ রিপোর্টার : মা ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ী সদয় উপজেলার পদ্মা নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ জন জেলেকে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী।
সোমবার (২৬ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযানের ১৯ তম দিনে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে ৫টি অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৫৫ হাজার ৯০০ মিটার জাল জব্দ, ১৩ কেজি ইলিশ আটক, ৬টি মামলায় ৬জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন