স্টাফ রিপোর্টার : রাজবাড়ী শহরের ব্যস্ততম পান্না চত্বর এলাকায় প্রকাশ্যে দিবালোকে বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন (৩৫) কে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। এতে তার ডান হাতে গুলিবিদ্ধ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারন সম্পাদক ও বানিবহ এলাকার বাসিন্দা আবুল হাসেম মোল্লার ছেলে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা শহরের পন্না চত্ত্বর এলাকায় প্রকাশ্যে দিবালোকে এ গুলির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন বলেন, একটি মামলার কাজ শেষ করে রাজবাড়ী আদালত থেকে অটোরিকসা যোগে শহরের বড় বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে পান্না চত্ত্বর অতিক্রম করার পর রিক্সা ওভারটেক করে সালেহ আহম্মেদ সুজন ও ইনসান নামের দুই ব্যক্তি আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আমার ডান হাতে গুলিবৃদ্ধ হয়। আমার সাথে থাকা একই এলাকার বাসিন্দা নুরু মিয়ার ছেলে মাহফুজ মুন্সীর পেট ছুয়ে আরেকটি গুলি গেছে। পরে তারাও ওখানে কয়েকটি ফাঁকা গুলি করেছে। পূর্বে সালেহ আহমেদ সুজনের বিরুদ্ধে জিডি করা ছিল। সে খারাপ প্রকৃতির মানুষ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন বলেন, গুলির বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় একজন আহত আছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন