সোহেল রানা ঃ জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, এমপি বলেছেন, সরকার দলের অন্তকোন্দলে কয়েকশ মানুষ মারা গেছে, আহত হয়েছে। নির্বাচন কমিশন দলীয়করণ হয়েছে, পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে এবং হচ্ছে নবাগত। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্টু ভাবে সম্ভব নয়। আমরা সংস্কারের জন্য প্রস্তাব দিবো।
বুধবার (২৮) দুপুরে রাজবাড়ী পৌরসভার পৌর মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ৫ জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ১১ দলীয় জোট সুস্পষ্ট প্রস্তাবনা নির্বাচন কমিশনকে দেওয়া হবে। আজ কথা বলতে গেছে। সেই প্রস্তাবনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বিলুপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষ, ছাত্র-জনতা জীবন দিয়ে এ ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আওয়ামী লীগের কোন তৎপরতা নেই, এটা পাশর্^বর্তী দেশ বাংলাদেশকে চাপে রাখার জন্য কাজ করছে। আওয়ামী লীগ পরাজিত হলেও তাদের দোসররা রয়েছে। ফ্যাসিবাদ একদিকে, স্বেরাচার একদিকে, আর নতুন চাঁদাবাজ এখন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, গণঅভুত্থান পরবর্তী এ সরকারের সময়ে গণভোটের রায় বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার, ব্যাংক সংস্কার, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি একটা বাজে অবস্থার সৃষ্টি হয়েছে। যেদিকে তাকাই হত্যা, গুলি, মাদক সহ বিভিন্ন অপরাধে মানুষ আতঙ্কিত। বিএনপির ছত্রছায়ায় দলীয় ক্যাডার বাহিনী বেপরোয়া হয়ে পড়েছে। আমরা পুলিশের একটি শক্তিশালী অবস্থান চাচ্ছিলাম, কিন্তু পুলিশ প্রধান ক্রসফায়ারের কথা বলেছেন, এটা পুলিশ বাহিনীর দুর্বলতা প্রকাশ পেয়েছে। তার ক্ষমা চাওয়া উচিত। কিন্ত তা আমরা দেখতে পেলাম না।
তিনি বলেন, নাটোরে একজন এমপির ছেলে একজন ছাত্রদল নেতাকে হত্যা করেছে। সেই হত্যা ২০ লাখ টাকায় ধামাচাপা দেওযার চেষ্টা করা হয়েছে। পুলিশ সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো কাজে ব্যবহার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করায় অন্তত ৩০জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্যাসের দাম, তেলের দাম, বিদ্যুতের দাম, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমরা জনগণকে সাথে নিয়ে মাঠে নামবো। ভারতের সাথে পানি চুক্তি নিয়ে কালক্ষেপন হচ্ছে। আমরা চাই সরকার একটি দিন পানি, নদী নিয়ে সংসদে আলোচনা করুক। কিন্তু তা হচ্ছে না।
স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি সারাদেশে একক ভাবে দলীয় প্রার্থী ঘোষণা দিবেন জানিয়ে বলেন, ১১ দলীয় জোট থাকবে। তবে স্থানীয় নির্বাচনে আমরা প্রার্থী দেওয়ার পাশাপাশি দলকে সুসংগঠিত করবো।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, দলীয়করণ হয়েছে ও হচ্ছে ক্রমাগত। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে উৎক্ষাত করেছে। আওয়ামী লীগের বর্তমান তৎপরতা পার্শবর্তী দেশের কুটনৈতিক তৎপরতা। এক দিকে ফ্যাসিবাদ-একটি স্বৈরাচার অন্য দিকে নতুন চাদাবাজ শক্তি মিলে মিশে একাকার হয়েছে। এ অপশক্তি থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে।
নাহিদ ইসলাম আরো বলেন, আমরা শক্তিশালী পুলিশি ব্যবস্থা চেয়েছিলাম আর পুলিশ কমিশনার ক্রসফায়ারের কথা বলেছেন আবার তিনি এখনো তার ভুল স্বীকার করছেন না। এতে সরকার বিবৃত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে তার দায় পুলিশের উপর পরছে। বর্তমানে মাফিয়া স্টাইলে দেশ চলছে। দেশে মূল্যস্ফীতি চলছে,অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে, শ্রমিকদের মজুরি বৈষ্যম্য চলছে এর উপর সরকার পে-স্কেল দিয়ে জনগনকে আরো বিপদে ফেলছে।
তিনি বলেন, বর্তমানে সব কিছুতে দলীয়করন চলছে, প্রশ্নপত্র ফাস হচ্ছে, বিএনপির ছত্রছায়ায় বেপরোয়া চাদাবাজি হচ্ছে।
এ সময় এনসিপি রাজবাড়ী জেলা শাখার আহব্বায়ক সাইয়েদ জামিলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেন, এদেশে একজন এমপির ছেলে একটা মানুষকে হত্যা করে তার জীবনের মূল্য নির্বারন করলো ২০ লক্ষ্য টাকা। এবং সেটা মাইকে ঘোষনা দিচ্ছে। জনগনের ভয়ে সেখান থেকে তাকে পালাতে হচ্ছে। তাদের সারা দেশের একই চিত্র চলছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে এনসিপির যুগ্ম আহব্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা বিভাগ দক্ষিনের সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, আব্দুল্লাহ মোহাম্মদ হুসাইন বক্তৃতা করেন।
পরে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ী জেলার আয়োজনে আঞ্চলিক সমন্বয় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু। এসময় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ী জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলা ও স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারণে এই মতবিনিময় সভাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন