স্টাফ রিপোর্টার : রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জাকারিয়া (২৯)। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামের আবু বক্কারের ছেলে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি উপজেলা তরুন দলের দপ্তর সম্পাদক মোঃ রাসেল মোল্লা বলেন, শুক্রবার বালিয়াকান্দি উপজেলা তরুন দলের সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এক সিদ্ধান্তে উপজেলা তরুন দলের সদস্য জাকারিয়াকে সকল সাংগঠনিক পদ থেকে বহিস্কার করেছেন।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল দারুসসালাম থানার কোটবাড়ী এলাকার হাজী সালাউদ্দিন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত মোঃ জাকারিয়া পেশাদার মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে দারুসসালাম থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো মর্মে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা তরুন দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, উপজেলা তরুন দলের সদস্য জাকারিয়া ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে বিষয়টি শুক্রবার জানতে পেরেছি। তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। কোন ব্যক্তির দায় দল কখনো বহন করবে না। কোন অপরাধীর তরুন দলে ঠাই হবে না।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন