স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশায় গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্তরা হলো, পাংশা উপজেলার রামকোল বাহাদুরপুর গ্রামের মৃত ইশারত আলী শেখের ছেলে জুয়েল শেখ (৩২), বিষ্ণু মন্ডল গ্রামের মৃত রহমত মন্ডলের ছেলে মোঃ শুকুর আলী (২৫), দক্ষিণ নারায়ণপুর গ্রামের মৃত হাদী কুমারের ছেলে শাওন (৩৫)।
রবিবার (০১ নভেম্বর) সাড়ে ৫টা থেকে ১টা পর্যন্ত পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর সদস্যবৃন্দ পাংশা থানার কসবামাজাইল ইউনিয়ন, পাংশা পৌরসভার নারায়নপুর ও মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় জুয়েল শেখ, মোঃ শুকুর আলী, শাওনের দেহ তল্লাশি কালে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট সহ হাতে নাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রত্যেক আসামীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে নগদ একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন