স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে ইয়াবাসহ মোঃ অহেদ খান (৬৩) নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর মধ্যপাড়া গ্রামের মৃত মোকছেদ খানের ছেলে।
সোমবার (০২ নভেম্বর) বিকেল পৌনে ৩টা থেকে সোয়া ৩টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে রাজবাড়ী সদর থানার রাজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ অহেদ খানের নিজ দখলীয় বসতঘর ঘেরাও পূর্বক বসতঘরের মধ্যে আসামীর দেহ তল্লাশি করে ১০১ পিস কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ আকবর হোসেন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। আসামী কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন