
এস এম হেলাল খন্দকার : জাতীয় পর্যায়ে যোগাসন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দীপান্বিতা (শ্যামলী) কে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম তাঁকে এ সংবর্ধনা প্রদান করেন।
এর আগে রাজধানী ঢাকার মিরপুর-১০ এলাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ১০ম জাতীয় যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন দীপান্বিতা (শ্যামলী)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাউনী গ্রামের বাসিন্দা।
গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাঁদের সম্মিলিত অর্জন ১৪টি পদক। এ সাফল্যের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে রাজবাড়ী জেলার ক্রীড়াঙ্গনে নতুন অর্জন যুক্ত হয়েছে।
দীপান্বিতার এ অর্জনে তাঁর পরিবার, এলাকাবাসী ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা প্রশাসনের এ সংবর্ধনা তাঁকে ভবিষ্যতে আরও ভালো করতে উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে যোগাসন ও খেলাধুলায় আগ্রহী করে তুলবে।
