পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। একই সাথে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো, পাংশা উপজেলার রঘুনাথপুর গ্রামের ইবাদত আলী মন্ডলের ছেলে মোঃ জুয়েল মন্ডল (৩৩), পাংশার চাঁদপুর গ্রামের শাহাদত আলীর ছেলে মোঃ কলম আলী (৩৫), একই গ্রামের সাত্তার প্রামাণিকের ছেলে মোঃ বাচ্চু প্রামাণিক এবং হাবাসপুর গ্রামের মোঃ ইছাক শেখের ছেলে মোঃ রতন শেখ (২০)।
সোমবার (২ নভেম্বর) রাত আড়াই টার দিকে পাংশা থানা এলাকায় মাদকদ্রব্য সেবনের সময় তাদের আটক করা হয়। পরে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদ আহম্মেদ পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্টে জুয়েল মন্ডলকে এক মাসের কারাদণ্ড, কলম আলীকে চার মাসের কারাদণ্ড, বাচ্চু প্রামাণিককে ছয় মাসের কারাদণ্ড এবং রতন শেখকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের পর চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।