স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবা ও হেরোইনসহ তুষার মন্ডল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জহেদ আলী মন্ডলের ছেলে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল ৭টা থেকে ১২ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে বালিয়াকান্দি থানার গোবিন্দপুর এলাকার আসামী তুষার মন্ডলের নিজ দখলীয় তিন কক্ষ বিশিষ্ট বসতঘর ঘেরাও পূর্বক মাঝখানের কক্ষে দন্ডায়মান আসামীর দেহ তল্লাশি করে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক মোঃ রাসেল আলী আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন