বালিয়াকান্দিতে গাঁজাসহ আটক এক যুবককে মোবাইল কোর্টে কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাঁজাসহ নুর মোহাম্মদ শেখ (৩৭) নামে এক যুবককে মোবাইল কোর্টের অভিযানে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের সিরাজ শেখের ছেলে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর সদস্যবৃন্দ বালিয়াকান্দি থানার রায়পুর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় নুর মোহাম্মদ শেখের দেহ তল্লাশি কালে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আসামীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্ট মামলার আসামীকে রাজবাড়ী জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।