স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার রাজাপুরে গাঁজাসহ আটক সজিব পারভেজ (৩৮) নামে এক যুবককে মোবাইল কোর্টের অভিযানে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে।
সোমবার (০২ নভেম্বর) দুপুর আড়াই টার সময় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যবৃন্দ রাজবাড়ী সদর থানার রাজাপুর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযানে সজিব পারভেজের দেহ তল্লাশি কালে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ তিনশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন