স্টাফ রিপোর্টার : রাজবাড়ী শহরের পুলিশ লাইন্স সংলগ্ন নতুন বাজারে পৌরসভার ১৮ নম্বর দোকানে থাকা নিউ ফ্যাশনের বিভিন্ন প্রকার মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এতে অন্তত ২৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকানটি মালিক মজিবর রহমান (পাইলট)।
নিউ ফ্যাশনের মালিক মজিবর রহমান পাইলট বলেন, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা দুপুর একটা দিকে দোকান বন্ধ করে নামাজ পড়তে যাই। নামাজ শেষে দোকানে এসে দেখি শাটারের নিচ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়েছি।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন