স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজে মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এসময় নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি তুহিনুর রহমান, কলেজের অধ্যক্ষ একেএম সিরাজুল হক, নারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন মোল্লা, আকিদুজ্জামান সেলিম, স্কুলের এডহক কমিটির সদস্য জহুরুল ইসলাম চাঁদু, সৈয়দ আলী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের চারিপাশে সীমানা প্রাচীর নির্মাণ, নতুন শহীদ মিনার নির্মাণ ও ভবনের সামনে চলাচলের রাস্তা নির্মাণের ঘোষণা দেন। পরে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন