সিরাজুল ইসলাম : তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টার সময় প্রজেক্টরের মাধ্যমে উপজেলা পরিষদ হলরুমে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। এরপর উপজেলা উপজেলার মাঠে একটি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ক্রীড়া শিক্ষক এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস প্রমূখ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে ক্রীড়াঙ্গনে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন