স্টাফ রিপোর্টার : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বাংলাদেশ সরকার যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবকদের সম্পৃক্ত করতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।
তিনি বলেন, চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করার আহ্বান জানিয়েছেন । যুবকদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যুবসমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল শক্তি।
প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বর্তমান যুবসমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল শক্তি। তরুণদের মেধা, শ্রম ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় রাজবাড়ী শহরের আলাদিপুরে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, রাজবাড়ী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জি।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উদ্যোক্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ফিতা ও কেক কেটে যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন