মেহেদী হাসান : সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর মধ্য দিয়ে রাজবাড়ী হতে চলেছে দেশের তৃতীয় বৃহত্তর নগরী। পদ্মা সেতুর জন্য আমরা ১৯৯৩ সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। এমনকি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রাজবাড়ীতে এসে পদ্মা সেতুর ঘোষণা দিয়েছিলেন, যা বাস্তবায়ন হতে যাচ্ছে তারই সন্তানের হাত ধরে।
বৃহম্পতিবার বিকেলে সারাদেশের ন্যায় রাজবাড়ী সদর উপজেলা প্রাঙ্গণে নতুন কুড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম বলেন, দেশের সবচেয়ে বড় দুটি মেগা প্রকল্প পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু রাজবাড়ীতে হচ্ছে এর চেয়ে আর আনন্দের কিছু নেই। যে কারণে এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবান জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন, সারাদেশে সংস্কৃতি এবং ক্রীড়া জগতে নৈরাজ্য আর লুটপাট ছিলো। আমরা সংস্কৃতি আর ক্রীড়া জগতকে ঢেলে সাজাতে চাই। তারই অংশ হিসেবে সারাদেশে একযোগে নতুন কুড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন