
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামে গাছ থেকে পড়ে রহমত শেখ (ডাব ব্যবসায়ী) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাহিরচর গ্রামের মৃত বেলায়েত শেখের ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। রহমত শেখের জানাজার নামাজ রাত সাড়ে ৮টায় বাহিরচর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
