আদম আলী : রাজবাড়ীর বৃহত্তর পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কে এম আইনুল হাবিব আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার বিকেলে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্নীয়স্বজন, স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কালুখালী উপজেলা বিএনপিতে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন। বিশেষ করে দলটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এবং পুরো কালুখালীতে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তিনি ৪৫ বছরেরও বেশি সময় ধরে নিরলস পরিশ্রম করেছেন।
তার এই আকস্মিক মৃত্যুতে কালুখালী উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন