রুবেলুর রহমান : রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর মেগা ফাইনাল খেলায় তোয়া মাল্টিমিডিয়া ক্রিকেট একাদশকে ৯৫ রানে হারিয়ে চাম্পিয়ান হয়েছে হাজী সোবহান মেম্বার স্পোটিং ক্লাব।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধায় খেলা শেষে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে রানার্সআপ ও চাম্পিয়ান টিমের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন রাজবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী জেলা ছাত্রলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
এ সময় টুর্নামেন্টের উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে আরিফুল ইসলাম রোমানকে সম্মাননা জানানো হয়। এ সময় আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হাজী সোবহান মেম্বার স্পোটিং ক্লাব। নির্ধারিত ১৫ ওভারে ১০ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেন ২২৮ রান । জবাবে ২২৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রান করেন তোয়া মাল্টিমিডিয়া ক্রিকেট একাদশ। ফাইনালে ম্যাচে সেরা খেলোয়ার হয়েছেন চাম্পিয়ান দলের শুভ। তিনি ব্যাট হাতে করেছেন ১৪৩ রান।
এ দিকে টুর্নামেন্টের সেরা খেলোয়ার হয়েছেন তোয়া মাল্টিমিডিয়া ক্রিকেট একাদশের স্বপনীল। সে বল হাতে ৮ উইকেটের বিনিময়ে ব্যাট হাতে করেছেন ২৬০ রান। টুর্নামেন্টের গেম চেঞ্জার ও সেরা বলার হয়েছেন জিহাদ এবং টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন রোমান। তিনি ব্যাট হাতে করেছেন ৩৬৬ রান।
এই টুর্নামেন্টে হাজী সোবহান মেম্বার স্পোটিং ক্লাব এবং তোয়া মাল্টিমিডিয়া ক্রিকেট একাদশ ছাড়াও অংশ নিয়েছিলেন রাজবাড়ীর শুভেচ্ছা স্পোটিং ক্লাব, দুরন্ত ক্রিকেট একাদশ, জসিম স্মৃতি সংঘ পাকুরিকান্দা, সুজন মালিক স্পোটিং ক্লাব, ফাতেমা সুপার কিং ও সিংগা বাজার চাচা ভাতিজা ক্লাব।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন