সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় শহিদ মহিউদ্দিন আনসার ক্লাব থেকে শোভাযাত্রা বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আনসার ক্লাবে এসে শেষ হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির অংশ হিসেবে আজ ৮ নভেম্বর দলটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এ সময় ব্যানার ফেস্টুন হাতে নেতা কর্মীরা শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা’র নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী খান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার মন্ডলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, ৭ই নভেম্বর ঐতিহাসিক একটি দিন। এদিন সেনাঅভ্যুত্থানের মধ্য তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং সিপাহি জনতা জিয়াউর রহমানকে বরণ করে নেন।
৭ই নভেম্বরের চেতনাকে ধারন করে দলকে সুসংগঠিত করে দেশের কল্যানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগীতা করার আহবান জানান তিনি। এরআগে দলীয় কার্যালয় থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন