বালিয়াকান্দিতে ইয়াবাসহ জনতার হাতে আটক

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া ব্রিজঘাট এলাকা থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় জনতা। আটক মুন্নাফ মোল্লা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আরশেদ মোল্লার ছেলে।
রবিবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াকান্দি উপজেলার রামদিয়া ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন তাকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।