এস,এম হেলাল খন্দকার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পুকুরের পানিতে ডুবে তামিম বিশ্বাস (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তামিম বিশ্বাস ওই গ্রামের জনক হালিম বিশ্বাস (মধু)-এর ছেলে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তামিম বাড়ির পাশের প্রতিবেশী মনোয়ার হোসেনের বাড়ির কাছে বাঁশবাগানসংলগ্ন একটি পুকুরের পাশে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়।
এ সময় প্রতিবেশী নুরজাহান বেগম পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় শিশুটির পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন