স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক সেবনের অভিযোগে পারভেজ হোসেন (২৩) নামে এক মাদকসেবীকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। পারভেজ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের জাফর হোসেনের ছেলে।
শনিবার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।
বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার নাসির ষ্টোর দোকানের পিছনে ছোট রুমে মাদক সেবনরত অবস্থায় পারভেজ হোসেনকে আটক করে। তার কাছ থেকে মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। পরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাকে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন