স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সাবেক আমীর এডভোকেট মোঃ নূরুল ইসলাম দলটির কেন্দ্রীয় ইউনিট সদস্য ও ফরিদপুর অঞ্চলের টিম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
নতুন দায়িত্বে মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। দীর্ঘদিন জেলা পর্যায়ে সাংগঠনিক নেতৃত্ব দেওয়ার পর তাঁকে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে নতুন দায়িত্ব দেওয়া হলো।
এডভোকেট মোঃ নূরুল ইসলাম ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ১৮ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ধারাবাহিকভাবে নয়টি সেশনে জেলা আমীরের দায়িত্বে ছিলেন।
দীর্ঘ ১৮ বছরের সাংগঠনিক নেতৃত্বের অভিজ্ঞতার পর এবার তিনি দলটির কেন্দ্রীয় ইউনিট সদস্য এবং ফরিদপুর অঞ্চলের টিম সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। নতুন দায়িত্ব পালনে এডভোকেট মো. নূরুল ইসলামের সফলতা কামনা করে সংশ্লিষ্টরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন