স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদরের শ্রীপুরে বসতবাড়ীর দীর্ঘদিনের চলাচলের পথে বেড়া ও ইট দিয়ে গেঁথে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ নানা ভাবে একটি পরিবারকে হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৬৫) প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিবার বিকেলে ভুক্তভোগী মোঃ দেলোয়ার হোসেন বলেন, ৪.৫০ শতাংশ জমি আমার স্ত্রী গত ২০০৪ সালের ১৮ ডিসেম্বর ৮২৩২নং কবলা দলিল মুলে ক্রয় করেন। বাড়ী নির্মাণ করে স্বপরিবারে দীর্ঘ ২০ বছর ভোগদখল করাবস্থায় বসবাস করে আসছেন। আমাদের জমির সিমানা পেচাইয়া পৌরসভার রীতিনীতি তথা সরকারী বিধান লঙ্ঘন করে গায়ের জোরে শ্রীপুর গ্রামের মোঃ হাসান ও তার স্ত্রী মোছাঃ আকলিমা বেগম টিন দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে। বিষয়টি ২০২৫ সালের ১২ অক্টোবর রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পায়রা চৌধুরী অবগত হয়ে সরেজমিনে গিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে এবং আদেশ প্রদান করেন যে, এ জায়গায় চলাচলের রাস্তা থাকবে কোন মতেই বাউন্ডারী করা যাবে না। বাড়ীতে কেউ না থাকার সুযোগে সহকারী কমিশনার (ভুমি) আদেশ অমান্য করে গত ২২ অক্টোবর পুনরায় ওই জায়গায় পাকা বাউন্ডারী নির্মাণ করে। যার কারণে আমি সহ এলাকার জনগন তথা স্কুলে পড়ুয়া শত শত ছাত্রছাত্রী চলাচলে প্রচুর বিঘ্ন ঘটে। বিষয়টি রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়জুর রহমানের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পায়রা চৌধুরী দ্বিতীয় গুড়িয়ে দেন।
তিনি আরও বলেন, চলাচলের পথ বন্ধ করাসহ ২০ হাজার টাকা দাবী করে। টাকা না দেওয়ায় একের পর এক হয়রানী করে আসছে। আমি সুন্দর পরিবেশে বসবাস করতে চাই। সবার সহযোগিতা কামনা করছি।
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন