মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ জন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার বাগমারা গ্রামের সালেক ওরফে সাল্লেক প্রামানিকের ছেলে সাইফুল প্রামানিক (২০), একই গ্রামের আমজাদ ওরফে টিক্কা প্রামানিকের ছেলে ইরান প্রামানিক (২২), মেঘনা (উত্তরপাড়া) গ্রামের রজব মোল্লার ছেলে নয়ন মোল্লা (২০), বাগমারা গ্রামের ফজলুল হক ওরফে ফজলু শেখের ছেলে মোঃ রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের মোঃ রাজু শেখের ছেলে মোঃ সুহান শেখ ওরফে সোহান (২৩)।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার সময় পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে পাংশা থানা পুলিশ ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানার মামলার তদন্তেপাপ্ত আসামী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বর্তমান সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপ সহ সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারসহ অন্তরঘাঁত মূলক কার্যকলাপ করে আসছে বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। ধৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং বিগত সরকারের আমলে অবৈধভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে।
তিনি আরও বলেন, ধৃতরা গত ০৭ নভেম্বর ভোরে পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সরকার বিরোধী অন্তর্ঘাত মূলক কার্যসংগঠনের জন্য একত্রিত হয়ে মিছিলে অংশগ্রণ করে। গ্রেপ্তারকৃতদেরকে রবিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম নিজের মাকে সাথে নিয়ে গত শনিবার সকালে নিজ এলাকায় রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় শেখ হাসিনার মুক্তির দাবিতে মিছিল করেছে। এ সময় ৫০ থেকে ৭০ জন নেতা কর্মী সঙ্গে ছিল।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন