মোঃ আমিরুল হক : রাজবাড়ীর কালুখালীতে পৈতৃক জমি জবরদখল, বসতঘর নির্মাণ এবং বাঁধা দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা করেছেন মোঃ ময়েন উদ্দিন নামে এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড়ঘিকমলা গ্রামের বাসিন্দা মোঃ ময়েন উদ্দিন তাঁর পৈতৃক সূত্রে কালুখালী উপজেলার পবন পাচবাড়িয়া গ্রামের পাওয়া জমি নিয়ে বিরোধের ঘটনায় বিবাদীদের বাড়ী বালিয়াকান্দি হওয়ায় বালিয়াকান্দি আমলী আদালতে সিআর মামলা দায়ের করেছেন। মামলাটি বালিয়াকান্দি সিআর মামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করেন, কালুখালী থানার মৃগী ইউনিয়নের পবন পাঁচবাড়ীয়া মৌজার বিএস ২০১ নম্বর খতিয়ানের বিএস ২১১৮ নম্বর দাগে মোট ৭ শতাংশ জমিতে তাঁর পৈতৃক ও ক্রয়সূত্রে স্বত্ব ও দখল ১৫ শতাংশ জমির মালিকানা পান। এরমধ্যে থেকে বিএস রেকর্ডে সড়কে ১ শতাংশ জমি নিয়ে গেলে মোট ১৪ শতাংশ থেকে যায়। পরবর্তীতে আব্দুল মন্ডল নামিয় এক ব্যাক্তির নিকট ৭ শতাংশ বিক্রি করেন ময়েন উদ্দিন। শেষে শরিকদের সঙ্গে ভাগবাটোয়ারা ও আপস বণ্টনের মাধ্যমে বাঁকি ৭ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণের জন্য মাটি ভরাটসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেন ময়েন উদ্দিন। মাটি ভরাটের কাজ শেষ হতেই বালিয়াকান্দি উপজেলার বড়ঘিকমলা গ্রামের আব্দুল লতিফ, অজুফা বেগম জোরপূর্বক ময়েন উদ্দিনের জমিতে ছাপড়া ঘর উত্তোলন করে বসবাস শুরু করেন। এলাকাবাসী মিমাংসার জন্য তাদের কাগজপত্র আনতে বললে গড়িমসি করতে করতে আদালতে আর এস খতিয়ানের বলে বাটোয়ারা মামলা দায়ের করে।
বাদীর অভিযোগ, গত ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে অভিযুক্ত আঃ লতিফ ও মোঃ আবুব আলী তাঁর ওই জমিতে জোরপূর্বক দুটি ছাপড়া ঘর নির্মাণ করেন। এ সময় জমি থেকে দখল ছেড়ে দেওয়ার কথা বললে অভিযুক্তরা তাঁকে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও অভিযোগ করা হয়, বাদীর ডাক-চিৎকারে স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় বাদী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন বলেও মামলার আরজিতে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় বাদী মোঃ ময়েন উদ্দিনের অভিযোগ, তিনি প্রথমে বালিয়াকান্দি থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় আদালতের শরণাপন্ন হন।
বাদী আদালতের কাছে অভিযোগটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে সরেজমিনে গেলে অজুফা বেগম বলেন, এটা আমার নানা ইয়াজউদ্দীন মন্ডলের সিএস খতিয়ানের সম্পত্তি এটা। ইয়াজউদ্দিন মন্ডলের দুই মেয়ের একজন মেয়ের আমি আমার মায়ের একমাত্র মেয়ে আমি জমি পাবো। তার নানা জমি বিক্রি করেছে বলায় তিনি বলেন, "আমার নানা বিক্রি করেছে, আমার মা আমিরন নেছা বা আমি কেউই বিক্রি করিনি।"
অভিযুক্ত আব্দুল লতিফ শেখ বলেন, আমার কাছে এই জমির কাগজপত্র আছে। আমার শ্বাশুড়ি এই জমির মালিক। আমি এখানে ঘর করেছি এবং এখানেই থাকবো। কেউ আমাকে উঠাতে পারবে না। ময়েন উদ্দিনের দলিল আছে বললে তিনি বলেন, ওটা ভুয়া দলিল আমি মানি না। এসব অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ তুলে বলেন, জায়গাটা মুলতঃ ময়েন উদ্দিনের। এটার মধ্যে কোনোপ্রকার সন্দেহ নেই। ঘটনার পর উভয়পক্ষ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাদের কাছে যান। সবাই সমস্যার সমাধান করতে উভয়পক্ষকে কাগজপত্র আনতে বললে ময়েন উদ্দিন তার কাগজপত্র উপস্থাপন করলেও লতিফ ও অজুফা তাদের কাগজপত্র আনতে পারেনি। সকলের নিকট থেকে সময় নিয়ে আদালতে মামলা দিয়েছে। বহুকাল আগে থেকেই আমরা জানি এই জমি মোঃ ময়েন উদ্দিনের। তবে লতিফ অবৈধ দখল করে বসে আছে এবং সে কাউকেই মানে না।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন