স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা থানা পুলিশী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিভিন্ন মামলার ৮ আসামীকে গ্রেপ্তার করেছে। রবিবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় পাংশা থানা পুলিশ পাংশা থানার মাগুরাডাঙ্গী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামী মৈশালা এলাকার মোঃ সিদ্দিক সরদারের ছেলে সাফায়েত হোসেন (২২), মাগুরাডাঙ্গী এলাকার ওহাব শেখের ছেলে মোঃ সাঈদ শেখ (২০), কুড়াপাড়ার মৃত সিদ্দিক মন্ডলের ছেলে মোঃ জারমান মন্ডল (৩২), মাগুরাডাঙ্গীর মোঃ মাজেদ মোল্লার ছেলে মোঃ মোহন মোল্লা (২৬), মাগুরাডাঙ্গীর মৃত ছামসুদ্দিন শেখের ছেলে মোঃ আক্কাছ শেখ (২৬), কালুখালী উপজেলার হাটগ্রামের মোঃ শাহাদত বিশ্বাসের ছেলে মোঃ সাগর বিশ্বাস (২২) দের আটক করে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদকে সংবাদ দিলে তিনি মোবাইল কোর্টের ৩ মাসের কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থ দন্ড প্রদান পূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে। ২ টি জিআর ওয়ারেন্টভূক্ত আসামী চরঝিকড়ী গ্রামের মোঃ আবুল কালাম প্রামানিকের ছেলে মোঃ লিটন প্রামানিক (৩০) ও ১ টি সিআর ওয়ারেন্ট’র আসামী চর ঝিকরি গ্রামের মৃত খোরশেদ প্রামানিকের ছেলে রিয়াজ উদ্দিন (৬০) কে নিজ নিজ বসতবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, সোমবার গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন