মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের (ঘচই ঘবংি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে পাংশা পৌর শহরের রয়েল চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহর সভাপতিত্বে এবং কালবেলার পাংশা প্রতিনিধি মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক।
প্রধান অতিথির বক্তব্যে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক বলেন, এনপিবি নিউজের এক বছরের অগ্রযাত্রা প্রশংসনীয়। প্রতিষ্ঠানটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সময়োপযোগী ও দ্রুত সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যা একটি গণমাধ্যমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সঠিক ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে এনপিবি নিউজ ইতিবাচক ভূমিকা রাখছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও প্রতিষ্ঠানটি দৃঢ়তা, সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অব্যাহত রাখবে। একই সঙ্গে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার সরদার। এ ছাড়া বক্তব্য দেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, পাংশা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন, এটিএন নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, স্টার নিউজের শামীম রেজা, নিউজ ২৪-এর মিঠুন গোস্বামী, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম ও বাংলা টিভির সাংবাদিক রতন মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চ্যানেল এস'র রাজবাড়ী জেলা প্রতিনিধি শাহিন রেজা, সময়ের কণ্ঠস্বরের মেহেদী হাসান, এশিয়া পোস্টের মঞ্জুরুল ইসলাম, জনবাণীর পাংশা উপজেলা প্রতিনিধি এস কে পাল সমীর, ইনকিলাবের সংবাদদাতা আব্দুর রশিদ, বাংলা এডিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হামজা শেখ, আজকের পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি অনিক শিকদার, দেশের পত্রের প্রতিনিধি বোরহান উদ্দিন বিপ্লব, সাংবাদিক আলামীন হোসেন, মেহেদী হাসান, আব্দুর রাহিম ও সোহেল রানা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ও এনপিবি নিউজের স্থানীয় শুভাকাঙ্ক্ষীগণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিবি নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ আকাশ মাহমুদ।
অন্যান্য বক্তারা এনপিবি নিউজের এক বছরের পথচলা ও অর্জনের প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন