শেখ মামুন : দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ -সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে আইডিইবি’র ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে সংগঠনের রাজবাড়ী জেলা কার্যালয় পান্না চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়, র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলার সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজবাড়ী জেলা সভাপতি মেহেদী হাসান মিল্লাত, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানাউল হক শিবলু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এস এম জয়নাল আবেদিন। সঞ্চালনা করেন ওয়াহিদুজ্জামান সোহান।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন